মন্দিরে চুরি
দি নিউজ লায়ন ; মন্দিরের পিছন দিকের গ্রিলের তালা কেটে এবং দরজা খুলে চুরি গেল পিতলের মদন গোপাল, জগন্নাথ এবং কষ্টি পাথরের গিরিরাজ বিগ্রহ, শ্রীকৃষ্ণের তিন ফুটের রুপোর বাঁশি, রাধারানী ও নিতাই,গৌরের পায়ের রুপোর পায়ের মল ও রুপোর শঙ্খ।
ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার পাগলা পীরতলার গোপীনাথ মন্দিরে। মন্দিরের পূজারী মোহন দাস জানান প্রতিদিনের মত মঙ্গলবার ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি করার সময় মন্দিরের ঢুকতেই ঘটনাটি নজরে আসে। এরপর দেখতে পান মন্দিরে পেছনের গ্রিলের তালা কাটা এবং কাঠের দরজা খোলা। এরপর তিনি নবদ্বীপ থানায় বিষয়টি জানান। ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিস।

Post a Comment